দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৫ আগস্টকে সামনে রেখে বালুরঘাটে কড়া নজরদারি।
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সীমান্তবর্তী শহর বালুরঘাটে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিএসএফের পাশাপাশি সদর ট্র্যাফিক বিভাগও শহরের প্রবেশপথ, মধ্যস্থল ও জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছে। ছোট গাড়ি, বাইক, বাস ও ট্রাক—সব যানবাহনেই চলছে কড়া তল্লাশি। এই বিশেষ ড্রাইভের নেতৃত্বে থাকা ট্র্যাফিক আইসি অরুণ কুমার তামাং জানান, স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিদিনই অভিযান চলবে, যাতে শহরে শান্তি বজায় থাকে।
১৫ আগস্টের আগে সীমান্ত শহরে জোরদার নজরদারি, প্রতিদিন চলবে অভিযান।












Leave a Reply