উপপ্রধানের সুমিষ্ট গানের গলা ভাইরাল।

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা পঞ্চায়েত উপ প্রধান এর বাড়িতে পৌছে যায় আমাদের সাংবাদিক আবদুল হাই। বাড়িতে ঢুকেই দেখেন উপ প্রধান শাক বাচছেন।একেবারে অসহায়, সম্বলহীন। বাড়ির চারিদিকে দারিদ্র্যের ছাপ। বাড়িতে রান্নার গ্যাস পর্যন্ত নেই, বাড়িতে নেই স্মার্টফোন । বিয়ে হয়েছে ইন্দাস ব্লকের ফতেপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারে। এবছর তিনি উপপ্রধান পদে নির্বাচিত হয়েছেন। বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়। লোকের বাড়িতে একদিন কাজ না করতে গেলে সংসার চলে না তাদের। স্বামী লোকের বাড়িতে দিনমজুরের কাজ করেন। সত্যিই খুব অবাক লাগছে। এই মহিলা উপ প্রধানের চরম দারিদ্র সীমার নিচে বসবাস শুনে সকলে যার পর নয় বিস্মিত। যারা নিজেদের পরিবারের সেবা না করে জনগণের সেবায় নিজেদের উজাড় করে দেন। আর একটি বিস্ময়ের ব্যাপার হল উপপ্রধানের সুমিষ্ট গানের গলা। মানোমুগ্ধকর কন্ঠে, অসাধারণ গায়কীতে রান্না করতে করতে গাইছেন দেশাত্মবোধক গান….. “একবার বিদায় দে মা ঘুরে আসি।” গান শুনে মুগ্ধ সকলে এবং আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *