পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ— কৃষিজমিতে চাষের কাজ করতে গিয়ে ট্রাক্টরের রোটারের ব্লেডে আঘাত লেগে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার খড়্কুশমার বলদঘাটা এলাকায়।
সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষের কাজ চলাকালীন কোনও কারণে চালক ট্রাক্টর থেকে নিচে পড়ে যান। সেই সময় ঘূর্ণায়মান রোটারের ব্লেডে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এখনও পর্যন্ত মৃত চালকের নাম ও পরিচয় জানা যায়নি। গড়বেতা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply