বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন ও ‘জয় জোহার’ মেলার উদ্বোধন চন্দ্রকোনারোডে, উপস্থিত প্রতিমন্ত্রী ও BDO

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে এবং আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে আয়োজন করা হয়েছে ‘জয় জোহার’ মেলার। শনিবার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শালবনী বিধানসভার বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, সমাজসেবী বিশ্বজিৎ সরকার, রাজিব ঘোষ, দোলন হাজরা, সাগর মন্ডল, সুশান্ত সিংহ, দেব কুমার দে, সমীর হেমব্রম, সিরাজুল পাঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনটির সূচনা হয় পতাকা উত্তোলন, বিরসা মুন্ডার প্রতিকি ছবিতে মাল্যদান, পুষ্প অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন-এর মধ্য দিয়ে। অনুষ্ঠানে আদিবাসী ইতিহাস, কৃষ্টি ও নেতৃত্বর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উৎসব কমিটি সূত্রে জানা গেছে, ‘জয় জোহার’ মেলা তিন দিন ধরে চলবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্প প্রদর্শনী, আদিবাসী হস্তশিল্প ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *