ভেদুয়াতে দলবদল: নবাগতদের হাতে পতাকা তুলে দিলেন বিধায়ক উত্তরা সিংহ হাজরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ–র জয় ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পশ্চিমবঙ্গে দেখা গেল বিজেপির ভাঙন। শনিবার গড়বেতা বিধানসভা কেন্দ্রের আমকোপা অঞ্চলের ভেদুয়া এলাকায় কয়েকশো বিজেপি কর্মী পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন—এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের।

বিকেলে এক অনুষ্ঠানে নবযোগদানকারী কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এরপর বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলও করেন তৃণমূল নেতৃত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম সিংহ রায়, জেলা পরিষদের সদস্য শান্তনু দে, ব্লক INTTUC সভাপতি হাবিবুল শেখ, অঞ্চল সভাপতি জগন্নাথ গিরি, গ্রাম পঞ্চায়েত প্রধান মালা অহির, বন্দনা দে সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, বিজেপির বিভাজনমূলক রাজনীতিতে বিরক্ত হয়ে সাধারণ কর্মীরাই দলে ফিরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *