সোনার গয়না-টাকাসহ ব্যাগ ফিরিয়ে মালদায় নাগরিক নিরাপত্তায় ভরসা বাড়াল পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ— এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রীসহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তায় ভরসা জাগাল মালদা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত ১১টার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।সূত্র অনুযায়ী, বাচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড়ে টোটো করে বাপের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথ চলার সময় তাঁর হাতে ও কাঁধে থাকা ব্যাগটি হঠাৎ অজান্তেই কোথাও পড়ে যায় বা টোটোতে ছারা পরে যায় তা কোন ভাবে সঠিক জানতে পারেনি। ব্যাগটিতে ছিল সোনার অলংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও আলমারির চাবি—যার মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা। ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কোন কিছু বুঝতে না পেরে তরিঘরি দুপুরেই মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই মালদা থানার পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে। তাঁদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই সাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করে ।রাতেই উদ্ধার হওয়া ব্যাগ ওই গৃহবধূ হাতে ফিরিয়ে দেওয়া হয়। গৃহবধূ ব্যাগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল দাস। তিনি মালদা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান—এ ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে।মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *