বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- এক সময়ের বাম দূর্গে এবার কি ২০২৬ শে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েই এই ধরনের পদযাত্রা বা সমাবেশ বিষ্ণুপুর জুড়ে এবার শুরু হয়েছে জোর জল্পনা। কয়েক হাজার মহিলাদের এই পদ যাত্রা তারই ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক মহিলা সংগঠনের রাজ্য ও জেলা সংগঠনের নেত্রীরা , পদযাত্রার পাশাপাশি আদিবাসী নারীদের উদ্যোগে আয়োজিত হয় আদিবাসী নৃত্য পরিবেশন।
সমাবেশে বক্তব্য রাখেন সি পি আই এম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন চলমান SIR নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজ্যের জনগনকে বোকা বানিয়েছে শাসক দল ও কেন্দ্র সরকার, SIR নিয়ে এলাকায় সচেতনতা বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি ।
বিষ্ণুপুরে বাম মহিলা সংগঠনের পদযাত্রা ও সমাবেশ—২০২৬ শে ঘুরে দাঁড়ানোর বার্তা!












Leave a Reply