মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জাজইল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় এর মাঠে ,বিএসএফের তরফে অনুষ্ঠিত হলো সিভিক অ্যাকশন প্রোগ্রাম। শনিবার দুপুরে ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের আগ্রা হরিশ্চন্দ্রপুর ক্যাম্প এলাকার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ সহ স্কুলের ছাত্র ছাত্রীর মোট ৩১০ গ্রামবাসী সহ স্কুল ছাত্রছাত্রী ১২৫,জনের হাতে সামগ্রিক তুলে দেওয়া হয়।স্কুলের ছাত্রছাত্রী হবে যেমন ব্যাগ, খাতা, কলম, স্থানীয় গ্রামের মহিলাদের মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি ও মাছ ধরা জাল সহ স্থানীয় ক্লাব গুলির হাতে ভলিবল ও ক্যারামবোর্ড তুলে দেওয়া হয় এ বিষয়ে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য বলেন বিএসএফের উদ্যোগকে সাধুবাদ জানাই স্কুলের ছাত্র-ছাত্রীসহ গ্রামবাসীর জন্য বিভিন্ন সামগ্রিক তুলে দিয়েছেন এতে খুশি সকলেই।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের ডেপুটি কমেন্ডেন্ট চন্দ্র রাম জিত,বিএসএফের আধিকারিক সহ জাজইল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য আগ্রা হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য, সঞ্জীব পান্ডে,সরোজ সরকার,রাখাল মন্ডল সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সীমান্তে মানবিক মুখ—১২৫ ছাত্র ও ৩১০ গ্রামবাসীর হাতে সামগ্রী বিতরণ করল বিএসএফ।












Leave a Reply