রামনগরের মেলা মঞ্চ থেকে নারী নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে বিরোধী দল বিজেপির একের পর এক অভিযোগের মধ্যেই বিষয়টি ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের উদ্যোগে আয়োজিত ‘নন্দিনী মেলা’-র উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি রাজ্যের নারী নিরাপত্তা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, রামনগর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার-সহ প্রশাসনের ও স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশ। মেলার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী রাজ্যের নারী সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের সামাজিক সুরক্ষা ও নারী কল্যাণমূলক প্রকল্পগুলির উল্লেখ করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারী নিরাপত্তা নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে তাঁর মন্তব্য রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিরোধী দল বিজেপি শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। এই প্রেক্ষাপটে রামনগরের মেলা মঞ্চ থেকে মৎস্যমন্ত্রীর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *