তারকেশ্বর, হুগলি, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়-এর উদ্যোগে এই উৎসবের সূচনা হয়। বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারকেশ্বর উৎসবের শুভ সূচনা করে আসছেন রামেন্দু সিংহ রায়।
উৎসবের প্রথম দিনেই তারকেশ্বর শহরের বিভিন্ন প্রান্ত দিয়ে রঙিন সাজে সজ্জিত শোভাযাত্রা শহরের উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তোলে। শোভাযাত্রায় স্বয়ং উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, প্রিয়া সাঁতরা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুন্ডু, উপ-পৌরপ্রধান প্রবীর চন্দ্র, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিতা মন্ডল সহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকেরা।
উল্লেখ্য, আগামী ১লা জানুয়ারি পর্যন্ত মোট ছয় দিন ধরে চলবে এই তারকেশ্বর উৎসব। এ বিষয়ে বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান,
“১লা জানুয়ারি, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে পতাকা উত্তোলন ও রক্তদান শিবির এবং বিকেলে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, তারকেশ্বর টাউন ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল। উৎসবকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু তারকেশ্বর উৎসব, চলবে ১ জানুয়ারি পর্যন্ত।












Leave a Reply