মমতা–অভিষেকের লড়াইয়ে ন্যায়বিচার, রাজস্থান থেকে পরিবারে ফিরলেন কালিয়াচকের যুবক আমির শেখ।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— পেটের দায়ে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে যাওয়াই শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে দুমাস আটকে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালিয়াচকের সন্তান আমির শেখ বলে এক যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আবার কালিয়াচকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়, মালদা সফরে এসে আমির শেখের সাথে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ তার প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *