পরিচ্ছন্ন গ্রাম গঠনে উদ্যোগ: বালুরঘাটে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ শিবির।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পঞ্চায়েত সমিতি সভাকক্ষে আজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও প্লাস্টিক ওয়েজ মেন্স ম্যানেজমেন্ট বিষয়ক একদিনের শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে যোগদান করেন বালুরঘাট সাব ডিভিশনের হিলি বালুরঘাট কুমারগঞ্জ তপন ব্লকের প্রতিনিধি এর পাশাপাশি গঙ্গারামপুর সাব ডিভিশনের কুমারগঞ্জ ব্লকের প্রতিনিধিরা। প্রধান নির্মাণ সহায়ক এসডাব্লু এম ইউনিট সুপারভাইজার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত পচনশীল-অপচনশীল বর্জ্য পদার্থের সঠিক ও সদ্ব্যবহার পাশাপাশি বাণিজ্যিকভাবে এর প্রয়োগ তথা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত ম্যানেজমেন্ট ইউনিট গুলি সচল রাখা। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে আরো জনগণকে সচেতন করে তোলা। শুধু তাই নয় বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনর্ব্যবহার ও বাণিজ্যিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।। প্লাস্টিক তথা অন্যান্য বর্জ্য পদার্থের ক্ষতিকারক বিষয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি তাদের পুনরায় কিভাবে ব্যবহার করা যায় এবং জনগণ কল্যাণে নিয়োজিত হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন জেলা ও রাজ্যস্তরিও ট্রেনাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *