আসাম-ত্রিপুরা-নাগাল্যান্ড-সিকিম সহ একাধিক রাজ্যের শিল্পীদের অংশগ্রহণ।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের উদ্যোগে বালুরঘাটে অনুষ্ঠিত হচ্ছে স্বদেশী মেলা। মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বাঁশ বেতের শিল্পকর্ম নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ফেন্স ইউনিয়ন ময়দানে। আসাম মনিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় সিকিম সহ উত্তর পূর্বের রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম জেলা থেকে স্বদেশী মেলায় বাঁশ ও বেতের বিভিন্ন শিল্পকল্প নিয়ে প্রদর্শনী ও বিক্রয় করা হবে। আজ মেলার উদ্বোধন করেন উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি এই মেলা চলবে। প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি শিল্পকর্মের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

একই সাথে এদিনের এই মেলা প্রাঙ্গণে অয়েল ইন্ডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় ৪০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন দিব্যাঙ্গ জনদের ট্রাইসাইকেল, ব্যাটারি চালিত ট্রাই সাইকেল, শ্রবণ যন্ত্র ইত্যাদি বিতরণ করা হয়। দিব্যাঙ্গ জনদের হাতে এই সমস্ত সহায়ক যন্ত্র তুলে দেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *