কলকাতা-গোয়া যোগ, মালদায় গ্রেফতার চার মাদক কারবারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মাদক কারবারের রুটে এবার নয়া মোড়! এবার আর সড়কপথ নয়, সরাসরি আকাশপথে পাচার হচ্ছিল মাদক তৈরির কাঁচামাল। মালদা জেলা পুলিশের অভিযানে ফাঁস হলো এই আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দা। ​ঠিক কী ঘটেছে? মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা এবং গোয়া থেকে মোট চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য! ​পাচারের অভিনব ছক:

​রুট: মণিপুর থেকে বিমানে করে সরাসরি কলকাতায় নিয়ে আসা হতো ব্রাউন সুগারের কাঁচামাল (Raw Material)। কলকাতা থেকে সেই কাঁচামাল সড়কপথে চলে আসত মালদার কালিয়াচকে।
​কালিয়াচকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ ব্রাউন সুগার তৈরির পর তা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে। ​মাদক মুক্ত সমাজ গড়তে মালদা পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। এই চক্রের সাথে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *