পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর পরিবারে সহায়তার আশ্বাস স্থানীয় নেতৃত্বের।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ফের পরিযায় শ্রমিকের মৃত্যু। মালদাহে হবিবপুর ব্লকের, কানর্তুকা গ্রাম পঞ্চায়েতের নিমবাড়ি এলাকায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে সংসার চালাতে পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে ব্যাঙ্গালোরে সেখানে বহুতলে কাজ করার সময়। বহুতল থেকে পড়ে গিয়ে গুরুতর অবস্থায় ওইখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা চলাকালীন গত সোমবার মৃত্যু হয় ওই পরিযায় শ্রমিকের বুধবার মৃত্যদেহ বাড়ি ফেরে শতকাজ করা হয় ।পরিবার একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন তিনি।ওই পরিচয় শ্রমিকের বাবা বৃদ্ধ হওয়ায় বাড়িতে থাকেন।এখন চিন্তায় পড়েছেন তার বাবা দুখু সরকার কিভাবে চলবে সংসার। বুধবার মৃতদেহ বাড়িতে ফেরানো হয় সৎ কাজ করা হয় । জানা গিয়েছে ওই পরিযায়ী শ্রমিকের নাম উৎপল সরকার বয়স( ৩৫)।এই খবর পেতেই মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির নির্দেশে হবিবপুর ব্লকের তৃনমুল কংগ্রেসের সহসভাপতি সৌগত সরকার শুক্রবার সকালে পৌঁছে যাই মৃতের পরিবারের বাড়িতে।সেখানে গিয়ে তাদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রিক তুলে দেওয়া পাশাপাশি। সরকারি সবরকম সাহায্য সহ পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া কোনো অসুবিধা হলে তার সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *