ধর্মীয় আবহে সরগরম তপন, শোভাযাত্রায় জনসমাগম।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে তপন এলাকায় আয়োজিত ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরায় টুডু।
এই শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক গৌতম রায়।
উৎসবের আবহে আয়োজিত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। ঢাক-ঢোল, ধর্মীয় স্লোগান ও ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *