প্রার্থী ঘোষণায় ক্ষোভ, ভাঙচুরে উত্তাল কংগ্রেস কার্যালয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী নিয়ে ক্ষোভ, ফালাকাটায় কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে কংগ্রেসের অন্দরে তীব্র ক্ষোভের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। সোমবার দুপুরে ফালাকাটার কংগ্রেস ব্লক কমিটির একাংশের কর্মী-সমর্থকেরা দলীয় কার্যালয়ে এসে ভাঙচুর চালান বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, কংগ্রেসের পক্ষ থেকে ঘোষিত প্রার্থী ‘বহিরাগত’। তাঁকে তারা মানতে নারাজ। তাদের স্পষ্ট বক্তব্য, ফালাকাটার জন্য স্থানীয় প্রার্থীই দিতে হবে। এই দাবিতেই এদিন উত্তেজনা ছড়ায় এবং ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। ঘটনার জেরে ফালাকাটার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় অন্দরের এই কোন্দল নির্বাচনের মুখে কংগ্রেসকে চাপে ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের জেলা নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *