ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০ পরিবার, নতুন কার্যালয় উদ্বোধনে জোরদার প্রচার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে রাজনৈতিক পালাবদলের ছবি ফের ধরা পড়ল আলিপুরদুয়ারের ফালাকাটায়। শনিবার ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৭২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ১০টি পরিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করে।
এদিন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন-এর হাত ধরে নবাগতদের দলে স্বাগত জানানো হয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, তপসিতালা বাজার এলাকায় একটি নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়, সাধারণ সম্পাদক মাখন রায়, অঞ্চল প্রমুখ দুলাল রায় এবং ৭ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী নয়নশরী কার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই যোগদান ও নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি শিবিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *