রাম মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, খড়গপুরে শক্তিপ্রদর্শন বিজেপির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের আগে খড়গপুরে জোরদার শক্তিপ্রদর্শন করল বিজেপি। শহরের গোলবাজারের রাম মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেন তিনি। এরপর সুসজ্জিত মিছিল করে সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
জানা গেছে, এই দিন খড়গপুর লোকালসহ মোট ৮টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর দিলীপ ঘোষ জানান, এবারের নির্বাচনে বিজেপি ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *