দ্বারিগেড়িয়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উপকৃত বহু মানুষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মানবসেবার উদ্দেশ্যে চন্দ্রকোনারোড সংলগ্ন দ্বারিগেড়িয়া এলাকায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ প্রদান শিবির।
শনিবার গড়বেতা ৩ নম্বর ব্লকের এই এলাকায় বিদ্যাসাগর জনকল্যাণ সংঘ-এর উদ্যোগে এবং সোনারতরী চেরিটেবল ট্রাস্ট-এর সহযোগিতায় শিবিরটি আয়োজিত হয়।
শিবিরে প্রায় ৫০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং প্রয়োজনীয় ওষুধও তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী শ্রীকান্ত বধুক, চিকিৎসক ডঃ কাজল চ্যাটার্জী, প্রসেনজিৎ কুণ্ডু, সীমন্ত রুইদাস সহ অন্যান্য সদস্যরা।
এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *