প্রার্থী ঘোষণাকে ঘিরে কংগ্রেসে বিক্ষোভ, আলিপুরদুয়ারে কার্যালয়ে তালাবন্ধ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন ঘিরে চরম অসন্তোষ দেখা দিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর অন্দরে। আলিপুরদুয়ারে জেলা কংগ্রেস কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন দলের একাংশ কর্মী-সমর্থকরা।
বুধবার প্রদেশ কংগ্রেসের তরফে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী হিসেবে জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার-এর নাম ঘোষণা করা হয়। এরপরই দলের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
অভিযোগ, “বহিরাগত ও অযোগ্য প্রার্থীকে কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।” বিক্ষোভকারীদের আরও দাবি, টাকার বিনিময়ে প্রার্থীপদ দেওয়া হয়েছে এবং এতে শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তুনু দেবনাথ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।
ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *