মালদা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে চলেন মালদার মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। আর এই নমিনেশন দাখিলকে কেন্দ্র করে মালতীপুরের কংগ্রেস নেতাকর্মী মহলে নজরে এল চরম উৎসাহ, উন্মাদনার ছবি। সেই উৎসাহ, উদ্দীপনায় ভরপুর কংগ্রেস নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে উঠল চাঁচলের রাজপথে। অগণিত কংগ্রেস নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন দাখিল করলেন মালতীপুরের কংগ্রেস, প্রার্থী তথা জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূর।
মৌসম নূরের নমিনেশন ঘিরে কংগ্রেসের শক্তি প্রদর্শন।












Leave a Reply