ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীজপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন।
এদিন নিজের কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালি করে তিনি ব্যারাকপুর এসডিও অফিসে পৌঁছান। র্যালিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি করে।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী সুবোধ অধিকারী জানান, এই দায়িত্ব আরও বেড়ে গেল এবং মানুষের প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তৃণমূল শিবিরের দাবি, কর্মী-সমর্থকদের এই উচ্ছ্বাস এবং অংশগ্রহণ আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
র্যালি করে এসডিও অফিসে পৌঁছালেন তৃণমূল প্রার্থী, মনোনয়ন ঘিরে উৎসবের আবহ ব্যারাকপুরে।












Leave a Reply