“পরিবারের সদস্যের মতো ছিলেন”—আবেগে সাবিনা ইয়াসমিন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবুর মরদেহ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় পৌঁছাল কোতুয়ালি ভবনে। কোলকাতা থেকে সড়ক পথে মরদেহ কোতুয়ালি ভবনে পৌঁছাতেই তাকে শেষ দেখা দেখতে কোতুয়ালি ভবনে ঢল কংগ্রেস নেতাকর্মী সহ বহু সাধারণ মানুষের। প্রয়াত কংগ্রেস নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে কোতুয়ালি ভবনে ছুটে গেলেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন ও ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।
ডালুবাবু আমাকে পরিবারের সদস্য মনে করতেন। তৃণমূলে যাওয়ার পরেও আমাকে কোনদিন আলাদা চোখে দেখেননি। তাই ডালুবাবুর মৃত্যুতে আজ তিনি ভাষাহীন মালদার প্রয়াত কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে কোতুয়ালি ভবনে গিয়ে এমনটাই বললেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে শুধু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস ই নয়। আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুতে শোকাহত মালদা জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান তার মৃত্যুতে আমি খুব শোকাহত। রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তি সম্পর্ক আলাদা জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *