মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরীর মৃত্যুতে শোক পালন করলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু। পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে বাঁশবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার মুলতবি করেন প্রার্থী আসিস কুণ্ড। প্রাক্তন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসান খান চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তৃণমূলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। সারাদিন ধরে বন্ধ থাকবে নির্বাচনী প্রচার বলে জানান আশীষ কুন্ডু।
ডালুবাবুর স্মরণে মানবিক দৃষ্টান্ত, প্রচার বন্ধ রাখলেন তৃণমূল প্রার্থী।












Leave a Reply