বেহালা পূর্বে রোড শো-তে জনসমুদ্র, তৃণমূল প্রার্থী শুভাশিষ চক্রবর্তীকে ঘিরে উচ্ছ্বাস।

কোলকাতা, নিজস্ব সংবাদদাতা:— কোলকাতার বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Subhashish Chakraborty।
১৪৩ নম্বর ওয়ার্ড জুড়ে আয়োজিত এই বিশাল রোড শো-তে নেতৃত্ব দেন পৌরমাতা Krishna Biswas। রোড শো যত এগিয়েছে, ততই জনতার ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো বেড়েছে।
প্রচার চলাকালীন এলাকাজুড়ে পুষ্পবৃষ্টি, জয়ধ্বনি এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রার্থীর প্রতি সমর্থনের ছবি স্পষ্ট হয়ে ওঠে। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই রোড শো-তে কয়েক হাজার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিকে ঘিরে বেহালা পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *