খড়গপুর থেকে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের, ‘সিমপ্যাথি কার্ডে লাভ হবে না’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। খড়গপুর শহর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা Dilip Ghosh মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে কটাক্ষ করে বলেন, “এখন সিমপ্যাথি কার্ড খেলে কোনও লাভ হবে না।”
সম্প্রতি দুর্গাপুরের সভায় Mamata Banerjee-র বক্তব্য—“আমাকে জেলে ঢুকিয়ে দিন, না হলে গুলি করে মারুন”—এই প্রসঙ্গ টেনে Dilip Ghosh বলেন, “এভাবে আবেগ দেখিয়ে ভোট পাওয়া যাবে না। বরং নিজেরাই আক্রমণ করিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হতে পারে।”
এদিন তিনি কয়লা ও গরু পাচার প্রসঙ্গেও সরব হন। তাঁর দাবি, “পশ্চিমবঙ্গে বহুদিন ধরে এই ধরনের দুর্নীতি চলছে, কিন্তু এতদিন তদন্ত হয়নি। এখন তদন্ত শুরু হয়েছে, এবং যারা যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত।”
আইপ্যাক সংক্রান্ত মামলার প্রসঙ্গেও মন্তব্য করেন Dilip Ghosh। তিনি বলেন, তদন্তকারী সংস্থার কাছে তথ্য এলেই যে কোনও সময় গ্রেফতার হতে পারে, এর জন্য কোনও নির্দিষ্ট সময় বা পরিস্থিতি লাগে না।
পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ তুলে তিনি বলেন, শুধু ভবানীপুর নয়, খড়গপুরেও একই ঘটনা ঘটছে এবং এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।
অন্যদিকে, তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে ফেলেছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *