মালদা, নিজস্ব সংবাদদাতা:— মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটল মালদহের ১২ টি আসনের প্রথম দফার নির্বাচন। ভোট শেষে নিরাপত্তার বলয়ে ইভিএম সংরক্ষণ। কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনী এবং মালদহ জেলা প্রশাসনের। মালদহের ১২ টি আসনে দুটি স্ট্রং রুম করা হয়েছে। একটি মালদা কলেজ। যেখানে পাঁচটি বিধানসভা ( চাচোল, মালতিপুর, মালদা, ইংলিশ বাজার এবং মোথাবাড়ি)
কেন্দ্রের ইভিএম রয়েছে। অন্যদিকে মালদা পলিটেকনিক কলেজ যেখানে সাতটি (হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজোল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণব নগর ) বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে। ভোট গ্রহণের পর ইভিএম নিয়ে আসার পর সিল করে দেওয়া হয়েছে স্ট্রং রুম গুলি। বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। মূল গেট, মিডিল গেট এবং স্টং রুমের বাইরে নজরদারিতে ২৪ ঘন্টা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সঙ্গে গোটা স্টং রুমে থাকছে সিসিটিভির ব্যবস্থা। অন্যদিকে নির্বাচন কমিশনের নিয়ম মত বিভিন্ন দলের প্রতিনিধিদের দুইজন করে সদস্যরাও থাকছে। স্ট্রং রুমে যে সিসিটিভি গুলি রয়েছে বড় স্কিনে ২৪ ঘন্টা সেখানে বসে থেকে নজরদারি চালাচ্ছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট নয়। একজন করে বিএসএফ রাখা হচ্ছে। এক প্রান্তের দরজা খোলা রয়েছে স্ট্রং রুমের। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানাবেন।
অন্যদিকে ইংলিশ বাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু জানান, সব নিরাপত্তা দেখানোর জন্য রয়েছে। সবকিছু আমাদের সন্দেহের মধ্যে মনে হচ্ছে। মানুষের জনমতের প্রতিফলন সঠিকভাবে রক্ষিত হবে কিনা, বড় একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে?
অন্যদিকে বামফ্রন্ট মনোনীত ইংলিশ বাজারে সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র অভিযোগ করেন, স্ট্রং রুমে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমাদের দুজন করে প্রতিনিধিরাও থাকছে। এখন কেন্দ্রীয় বাহিনী তাদের সঠিকভাবে নিরাপত্তা পালন করলে কোন রকম কারচুপির আশঙ্কা করা যায় না। তবে আমাদের আস্থা রয়েছে কিন্তু বাহিনীর ওপর।
ভোট শেষে মালদায় স্ট্রং রুমে কড়া নজরদারি, অভিযোগ-বিতর্কও শুরু।












Leave a Reply