মালদা, নিজস্ব সংবাদদাতা:—ক্ষোভ উগড়ে দিলেন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ।তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর পর এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পুরাতন, মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। তিনি তার বিস্ফোরক অভিযোগে বলেন, এবারের নির্বাচনে সারা বাংলার মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এবং এর মূল দায়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেন, উনার ঔদ্ধত্য হয়ে গিয়েছিল। দলের প্রবীণ সাংসদ ও বিধায়কদের বাড়ির চাকর-বাকর ভাবতেন। তাদের পাত্তা দেওয়া হতো না। তাই বাংলায় তৃণমূলের যে বিপর্যয় হয়েছে তার জন্য আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল দায়ী।
প্রবীণ নেতাদের অবহেলার অভিযোগ, সরব কার্তিক ঘোষ।












Leave a Reply