কেশপুরের পঞ্চমীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসল গ্রামবাসী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সরকার বদলের পরই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের পঞ্চমীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলো গ্রামবাসী। রাজ্যে দীর্ঘ ১৫ বছর রাজত্ব করেছে তৃণমূলের সরকার। তৃণমূল সরকারি থাকাকালীন বিভিন্ন এলাকায় দুর্নীতি করেছে একাধিক তৃণমূল নেতা বলে অভিযোগ। এবার সেইসব দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলো এলাকাবাসীরা।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ইন্দিরা আবাসের টাকা,মসজিদের টাকা,বাথরুমের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল নেতারা।
এতদিন গ্রামবাসীরা কিছু বলার সাহস পাননি। কিছু বলতে গেলে মারধোর করা হতো বলে অভিযোগ। একইসাথে তৃণমূল সরকার চলাকালীন কেশপুরের পঞ্চমী গ্রামে বিরোধী দল করার সাহস কেও দেখালে তাদের বাড়ি ভেঙে দেওয়া হতো বলে অভিযোগ। এরকম অনেকেই এখনও বাড়ীছাড়া। এই দিন গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালালো গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *