সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি, ১৩ বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানালো রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদন, কলকাতা :- সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানাতে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো “নবম সমাজ কল্যাণ রত্ন সম্মান-২০২৬”। প্রতিবছরের মতো এ বছরও এই সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে Reporters and Photographer Association এবং Alok Foundation।
বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মোট ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে “সমাজ কল্যাণ রত্ন সম্মান-২০২৬”-এ সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মদন চন্দ্রকরণ বিদ্যালঙ্কার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিনী ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সম্পাদিকা শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এবং অপরাজিতা বোস।
এবারের সম্মানপ্রাপকদের তালিকায় ছিলেন দেবকুমার দে, শ্যামল তালুকদার (Rotary Club of Calcutta Sundarban), শুভ্রা নায়েক, অপরাজিতা বোস, শাগুপ্তা হানাফি, নন্দিনী ভট্টাচার্য, রঞ্জিতা সিনহা, তপন সর্দার, সুশান্ত কুমার মন্ডল, শ্রী আতঙ্ক, জয়দেব দাস এবং লক্ষ্মী নারায়ণ জানা।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন। সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এবং সহ-সম্পাদিকা শুভ্রা নায়েক। অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত বিভিন্ন মানুষের অবদানকে তুলে ধরা হয় এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *