সাই ও PEFI-এর উদ্যোগে ২০০ অংশগ্রহণকারী নিয়ে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্পোর্ট্স অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এর পরিচালনায় এবং PEFI পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সহযোগিতায় সুস্থ ও ফিট থাকার উদ্দেশ্যে বিশাল সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। সাইকেল র‍্যালিটি উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক শ্রী সুব্রত মাইতি মহাশয় এবং উপস্থিত থাকবেন আরো গুণীজন এবং র‍্যালিটি সমাপ্ত করবেন আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক শ্রী হরে কৃষ্ণ বেরা মহাশয়।

আগামী ৭ জুন সকাল সাতটায় কোলাঘাট বিডিও অফিস থেকে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করার উদ্দেশ্যে মেচেদা রিগেল গেস্ট হাউস পর্যন্ত এক মহতি পূর্ণ সাইকেল রেলি। এই ‌ র‍্যালিটি কোলাঘাট বিডি অফিস থেকে কোলাঘাট বাজার হয়ে বেনান বাজার হয়ে মহিষঘোট ক্যানাল পার্ক ধরে বাপুর ক্যানেল পাশ দিয়ে কেটিপিএস এক নম্বর গেট হয়ে রিগেল গেস্ট হাউসে পৌঁছবে।
প্রত্যেক অংশগ্রহণকারীকে উপহারস্বরূপ সার্টিফিকেট, মেডেল এবং টি-শার্ট প্রদান করা হবে। র‍্যালিটি ২০০ জন প্রতিনিধির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *