আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিনা হেলমেটধারীদের ধরতে লাগাতার অভিযান চালাচ্ছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন রাস্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। কেবল ফাইন কাটাই উদ্দেশ্য নয়, পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনাতার পাঠও দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে জটেশ্বর ট্র্যাফিক মোড় এলাকায় বেশ কয়েকজন হেলমেটহীন বাইক আরোহীকে জরিমানা করা হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, “হেলমেট ছাড়া বাইক চালানো সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ এবং বিপজ্জনক। তাই নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে হেলমেট ব্যবহারের গুরুত্বও বোঝানো হচ্ছে।” তিনি আরও জানান, আগামী দিনেও হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।
বিনা হেলমেটে রাস্তায় নামলেই ব্যবস্থা, সতর্ক করল পুলিশ।












Leave a Reply