আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ‘জনকল্যাণ শিবির’। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি ফালাকাটা ব্লকেও শুরু হয়েছে এই তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। সোমবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিবিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।সরকারি পরিষেবা গ্রহণের আশায় বিভিন্ন বয়সের মানুষ ওই শিবিরে উপস্থিত হন। জানা গিয়েছে, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে এক ছাদের তলায় বিভিন্ন সরকারি দপ্তরের পরিষেবা, আবেদন গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শিবিরের প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া চোখে পড়ে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দীপক বর্মন, ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এক ছাদের তলায় সরকারি পরিষেবা, ফালাকাটার জনকল্যাণ শিবিরে মানুষের ঢল।












Leave a Reply