পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বিরপাথরী এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম বাবলু হেমব্রম,বয়স আনুমানিক ২৬ বছর,সূত্রে আরো জানা যায় শুক্রবার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই গোয়ালতোড় থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার পাশাপাশি মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে গোয়ালতোড়ের বালিবাঁধ এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির,জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাজীব চৌধুরী,বয়স আনুমানিক ৪০ বছর,সূত্রে আরও জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি, তৎক্ষণাত তাকে গোয়ালতোড় কেওয়াকোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুক্রবার সেই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।
বিরপাথরীতে যুবকের রহস্যমৃত্যু, বালিবাঁধে বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির।












Leave a Reply