সৌরশক্তির ব্যবহারে নতুন উদ্যোগ, মালদায় উদ্বোধন হলো সোলার সিস্টেম পরিষেবা।

মালদা,নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোলার সিস্টেম পরিষেবা। রবিবার দুপুরে মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর কলেজের প্রিন্সিপাল ড. আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার অর্ক মজুমদার, সংস্থার ডাইরেক্টর সাবির আহমেদ, নিবেদিতা সরকার সহ অন্যান্য অতিথিরা। উদ্যোক্তাদের দাবি, পেট্রোল, ডিজেল, কয়লা-সহ প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিকল্প হিসেবে কেন্দ্র সরকারের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে এই সোলার পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচের পাম্প, বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্পসহ বিভিন্ন কাজে সৌরশক্তি ব্যবহার করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানো এবং নতুন শক্তির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *