দলীয় কর্মীদের প্রশিক্ষণে বিজেপির উদ্যোগ, গড়বেতায় আয়োজিত মহা অভিযানে যোগ দিলেন নেতৃত্বরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চন্দ্রকোনারোডের একটি বেসরকারি আবাসনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন,দ্বিতীয় দিনে উপস্থিত বিধায়ক । পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি আবাসনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। রবিবার বিকেল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ মহা অভিযানের দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার উপস্থিতন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *