বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল নেতা গ্রেফতারের পর বোলপুর মহকুমা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা। শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান মামন শেখ কে লক্ষ্য করে ব্যাপক ডিম-বৃষ্টি। আদালত চত্বরে প্রবেশ করানোর সময় বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা ও বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য এলাকায়। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলার একাধিক অভিযোগ দায়ের হয় মামন শেখের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর থেকেই তাকে হন্যে হয়ে খুজছিল পুলিশ। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপরই সোমবার তাকে আদালত চত্বরে নিয়ে আসা হলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ডিম-বৃষ্টি। মামুন শেখ কে বেধড়ক মারধর করা হয়। তার বিরুদ্ধে বিজেপি কর্মীদের জমি দখল করে নেওয়া, তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা, জরিমানা করা, বাড়িঘর লুটপাট ভাঙচুর ও তার সঙ্গেই প্রচুর মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করার অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। সেই বিষয়ে তদন্ত করেছিল সিবিআই। কঙ্কালীতলা পঞ্চায়েতে একাধিক দুর্নীতির সঙ্গেও নাম জড়িয়েছে মামন শেখের। তাই এদিন আদালতে নিয়ে আসার সময় কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন আদালত চত্বরে জড়ো হয়েছিলেন। তাদের রাগের বহিঃপ্রকাশ দেখা যায় আদালত চত্বরে। ডিমের আঘাত থেকে বাদ যায়নি সাংবাদিক থেকে পুলিশ কেউই। মামুন শেখের চরম শাস্তির দাবি জানাচ্ছেন বিজেপির নেতাকর্মীররা।
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার তৃণমূল নেতা, আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে উত্তপ্ত বোলপুর।












Leave a Reply