গোয়ালতোড়ে বাড়ির ভিতর থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য তালবান্দি এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা অঞ্চলের তালবান্দি এলাকায়। সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম শিবু রুইদাস,বয়স আনুমানিক ৩৮ বছর,সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কেওয়াকোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতোমধ্যেই ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গোয়ালতোড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *