মালদা, নিজস্ব সংবাদদাতা:– দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের ইসলামপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে নিত্যদিন দুর্ঘটনা ও চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এই রাস্তা দিয়ে ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি, লক্ষণপুর-সহ প্রায় ১০টি গ্রামের মানুষ এবং স্কুল-মাদ্রাসার পড়ুয়ারা যাতায়াত করেন। গ্রামবাসীদের দাবি, বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ক্ষোভে এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি তোলেন তাঁরা।
বেহাল রাস্তার গর্তে ধানের চারা, অভিনব প্রতিবাদে মালদার গ্রামবাসী।।












Leave a Reply