উন্নয়ন পরিদর্শনে গিয়ে মাঠে নেমে কৃষিকাজ, কৃষকদের পাশে বিধায়ক মতিবুর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— সভা বা প্রশাসনিক বৈঠকের বাইরে এক ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। সোমবার সকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে বেরিয়ে বাড়ির সামনের ধানখেতে কৃষকদের চারা রোপণ করতে দেখে তিনি গাড়ি থামিয়ে মাঠে নেমে পড়েন। জুতো খুলে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের চারা রোপণ করেন এবং তাঁদের সঙ্গে চাষাবাদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন। বিধায়ককে মাঠে নেমে কাজ করতে দেখে স্থানীয়রা বিস্মিত হন। অনেকেই সেই মুহূর্ত মোবাইলে ক্যামেরাবন্দি করেন। কৃষকদের দাবি, একজন জনপ্রতিনিধিকে এভাবে পাশে পেয়ে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। মতিবুর রহমান বলেন, তিনি দরিদ্র কৃষক পরিবারে বড় হয়েছেন এবং ছোটবেলায় নিজেও কৃষিকাজ করেছেন। তাই কৃষকদের কষ্ট তিনি খুব কাছ থেকে অনুভব করেন। মানুষের সেবা এবং কৃষকদের পাশে থাকাই তাঁর দায়িত্ব। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *