নিকাশি ব্যবস্থার বেহাল দশা, বর্ষার বৃষ্টিতে ফের ডুবল কাজিগ্রামের নিত্যানন্দপুর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— সোমবার রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হল মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। ওই এলাকার রাস্তায় জমল প্রায় হাঁটু সমান জল। ফলে সেই জল ভেঙে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় ও ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসীন্দারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ার কারণে প্রতি বছর বর্ষার সময় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এই সমস্যার কথা তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধানকে জানালে জল নিকাশি ব্যবস্থা করে দেওয়ার করে দেওয়ার আশ্বাস দেন বর্তমান প্রধান। আর এরপরেও ক্ষোভে ফুটছেন এলাকাবাসী। তারা চান গ্রামবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে প্রশাসন গ্রামের বেহাল নিকাশি ব্যবস্থা দ্রুত উন্নত করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *