প্রতিবাদ করতেই হুমকি! টোটোতে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– টোটোতে যুবতীকে শ্লীলতাহানি, হবিবপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক।যুবতী জানিয়েছেন , বুধবার দুপুরে ওই যুবতী হবিবপুর থেকে নিজের কাজ সেড়ে টোটোয় চেপে বুলবুলচণ্ডিতে নিজের বাড়ি ফিরছিলেন।হঠাৎ টোটোর মধ্যে অভিযুক্ত যুবক সহ আরেক যুবক একই টোটোতে যাত্রী হয়ে ওঠে মালদা নালাগোলা রাজ্য সড়কের দেবীপুর এলাকায় ওঠে । এরপর যাত্রাপথে এক যুবক টোটো থাকা এক যুবতীর হাত ও পায়ে এবং শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করে এবং অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে বলে অভিযোগ। যুবতী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে বিভিন্ন ধরনের ভাষায় হুমকি দেয় বলেও জানিয়েছেন। অভিযুক্ত যুবকের নাম সন্টু মন্ডল (30) বাড়ি বুলবুলচন্ডী অঞ্চলের এলাকয়। ঘটনার পর ওই যুবতী হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত যুবককে তৎক্ষণাৎ বুলবুলচন্ডী এলাকা থেকে গ্রেফতার করে হবিবপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *