মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কের সৈয়দপুর এলাকায় সরকারি স্টেট বাস এবং লরির সংঘর্ষে ৮ জন জখম। একজনের অবস্থা আশঙ্কা জনক। শনিবার দুপুরের ঘটনা। তাদের উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনায় ৫০ জনের মতো যাত্রী প্রাণে বেঁচে গেছে। এনিয়ে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। জানা গিয়েছে, ওই সরকারি স্টেট বাসটি গাজোল থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। গাজোল থেকে সৈয়দপুর যাওয়ার সময় বাসটি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যায়। ওই সময় একটি লরি সঙ্গে বাসের ধাক্কা লাগে। এর ফলে দুর্ঘটনাটি ঘটে। যান চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। গাজোল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দ্রুতগতির স্টেট বাসের সঙ্গে লরির ধাক্কা, গাজোলে আহত ৮, হাসপাতালে ভর্তি।












Leave a Reply