পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে আয়োজিত হল বর্ণাঢ্য ‘তেরঙ্গা যাত্রা’। এদিন বেলা ১১টা নাগাদ শহরের স্টেশনপাড়া থেকে জাতীয় পতাকা হাতে এই তেরঙ্গা যাত্রা শুরু হয়। সুসজ্জিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই তেরঙ্গা যাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা হাতে নারী, পুরুষ থেকে শুরু করে পড়ুয়া ও সাধারণ মানুষ—সকলেই শোভাযাত্রায় পা মেলান। ‘বন্দেমাতরম’ ও দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর। এই দিন এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো সহ একাধিক সমাজ সেবীরা। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের জেরে কার্যত কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে যায় চন্দ্রকোনারোড শহর। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়কেও যান চলাচল ব্যাহত হয়। শহরজুড়ে তৈরি হয় ব্যাপক যানজট। তবে স্বাধীনতা দিবসের আবহে তেরঙ্গা যাত্রাকে ঘিরে মানুষের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
জাতীয় পতাকা হাতে পথে কয়েক হাজার মানুষ, তেরঙ্গা যাত্রায় দেশাত্মবোধের আবেগ চন্দ্রকোনারোডে।












Leave a Reply