পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তুরকা এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কুইন্টাল নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে এই অভিযানকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছানোর পর দাঁতন থানার পুলিশ তুরকা এলাকায় অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির বিভিন্ন সামগ্রী। এই অভিযানে দাঁতন থানার পুলিশের পাশাপাশি স্থানীয় বিডিও এবং বেলদা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে বেআইনি বাজি উৎপাদন ও মজুতের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান চালানো হবে। অন্যদিকে, বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধারের ঘটনায় তুরকা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে তুরকায় অভিযান, এক কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার পুলিশের।












Leave a Reply