‘বন্দেমাতরম’-এর সুরে মুখর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনন্য আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধ ও জাতীয় চেতনাকে আরও জাগ্রত করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো ‘সহস্র কণ্ঠে বন্দেমাতরম’ সংগীত পরিবেশনা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি মেদিনীপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরাও এই কর্মসূচিতে অংশ নেন। শতাধিক নয়, সহস্র কণ্ঠে ‘বন্দেমাতরম’-এর সুরে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর এবং মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত।

এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘বন্দেমাতরম’-এর স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তিরও উন্মোচন করা হয়। এই উদ্যোগকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *