পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে রবিবার ১৬ আগস্ট সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিসের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী ও প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই স্বাস্থ্য প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এই দিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে প্রকল্পের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন। সরকারি উদ্যোগে এই প্রকল্প চালুর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।
বিডিও অফিসে আয়ুষ্মান ভারতের সূচনা, উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল অনুমোদনপত্র।












Leave a Reply