আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখীবন্ধন উৎসব পালন করল হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ। রাখীবন্ধন উপলক্ষে লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে রাখী পরিয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংঘের সদস্যরা।
এদিন অগ্রগামী সংঘের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে রাখী পরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে ফল তুলে দেন। শুধু রোগীরাই নন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হাতেও রাখী পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানান সংঘের সদস্যরা।












Leave a Reply