করণদিঘী, নিজস্ব সংবাদদাতা : – সরকারি নিয়ম ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কাটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন। রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনায় রহাটপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল Administrative Workshop এবং NOC Kits Distribution অনুষ্ঠান।
বর্তমানে সরকারি নিয়ম, পরিকাঠামোগত শর্ত এবং প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে নানা প্রশ্ন ও সংশয় রয়েছে। অনেক স্কুল কর্তৃপক্ষের মধ্যেই স্কুলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সেই পরিস্থিতিতে নিয়ম মেনে কীভাবে স্কুল পরিচালনা করা যায় এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়।
করণদিঘী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বেসরকারি স্কুলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন। স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র, প্রশাসনিক বিষয় এবং NOC সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক গুলজার হোসেন, তারা শংকর মুখার্জি, গৌতম গিরি-সহ অন্যান্যরা। এছাড়াও করণদিঘী ব্লক কমিটির মতিউর রহমান, রাফিকুল আলাম-সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন।












Leave a Reply